কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual8 Ad Code

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতেই মারা গেছেন। এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা রাজ্যটির রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে ঘটে।

Manual3 Ad Code

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৬ জুলাই) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতীয় সেনাবাহিনীর ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ওই সেনা সদস্য শনিবার রাতের দিকে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে ছিলেন। হঠাৎ তার পোস্ট থেকে গুলির শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে যান এবং গিয়ে দেখেন, তিনি ঘটনাস্থলেই মরে পড়ে আছেন।
তাৎক্ষণিকভাবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ডেস্ক বিজে

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code