করোনা: গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ৩,২৬৭

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ দক্ষিণ আফ্রিকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ৩ হাজার ২৬৭ জন করোনা আক্রান্ত হয়েছে। দেশটিতে মহামারি ছড়িয়ে পড়ার পর আক্রান্তের এই সংখ্যা সবচেয়ে বেশি।

Manual8 Ad Code

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত করোনায় মোট ৪০ হাজার ৭৯২ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৮ জন।

Manual7 Ad Code

আক্রান্তদের অর্ধেকের বেশি ওয়েস্টার্ন কেপ অঞ্চলের, এখানে স্বাস্থ্য সেবা নাজুক অবস্থায় রয়েছে। করোনার বিস্তার ঠেকাতে গত ২৭ মার্চ দেশটিতে লকডাউনের ঘোষণা করেন প্রেসিডেন্ট রামাফোসা। লোকজনের চলাচল সীমিত করা হয়েছে।

 

Manual2 Ad Code

তবে এখন অর্থনীতি পুনরুদ্ধারে ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে লকডাউন শিথিল করেছেন রামাফোসা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code