কমলগঞ্জ থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ (০৯ জুলাই ২০২৫, বুধবার) সকাল ৮টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা)।

Manual5 Ad Code

সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন।

Manual3 Ad Code

সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব শোনা হয় এবং পূর্ববর্তী মাসে গৃহীত প্রস্তাবগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে ২০২৫ সালের জুন মাসের পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual2 Ad Code

জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা লাভ করেন কমলগঞ্জ থানার ওসি জনাব আবু জাফর মোঃ মাহফুজুল কবির। তাঁর নিরলস পরিশ্রম, দক্ষ নেতৃত্ব ও দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বড়লেখার একটি মন্দিরে চুরির ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের সাফল্যে বিশেষ পুরস্কারে ভূষিত হন।

এছাড়াও জেলা পুলিশের এলআইসি, অপরাধ শাখা এবং পুলিশ কন্ট্রোল রুমকে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

Manual2 Ad Code

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল এবং জেলার সকল থানার ইনচার্জগণ, পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কমলগঞ্জ থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code