মিশরের কাছে ২ হাজার বছরের পুরোনো কফিন ফেরত দিল বেলজিয়াম

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

প্রায় এক দশক আগে ব্রাসেলসে পুলিশ কর্তৃক জব্দকৃত প্রায় ২,০০০ বছরের পুরোনো একটি কফিন মিশরের কাছে ফিরিয়ে দিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

বেলজিয়ামের প্রসিকিউটরদের বরাতে ব্রাসেলস থেকে এএফপি জানায়, ব্রাসেলসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাচীন ওই কফিনের সঙ্গে একটি কাঠের প্রাচীন দাড়ির টুকরোও মিশরের রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

ব্রাসেলসের সরকারি কৌঁসুলি জুলিয়ান মুয়েনিল বলেন, ‘দীর্ঘ ১০ বছর তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর এটি তার উৎস দেশে ফিরিয়ে দেওয়া একটি প্রকৃত ন্যায়বিচার। এটি এমন একটি ঐতিহ্যবাহী জিনিস যা ভুলভাবে আত্মসাৎ করা হয়েছিল।’

Manual3 Ad Code

২০১৫ সালে ইন্টারপোলের জারি করা একটি নোটিশের ভিত্তিতে মিশরের এক আদালতের অনুরোধে বেলজিয়ান পুলিশ এই বস্তু দুটি জব্দ করে। তখন থেকে এগুলো ব্রাসেলসের রয়্যাল মিউজিয়াম অব আর্ট অ্যান্ড হিস্টোরিতে সংরক্ষিত ছিল।

এক বিবৃতিতে বলা হয়, কাঠের তৈরি এই কফিন টলেমাইক যুগের (খ্রিস্টপূর্ব ৪র্থ থেকে ৩য় শতাব্দী) নিদর্শন এবং এটি নিঃসন্দেহে মিশরের অভিজাত শ্রেণির কারো ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ব্যবহৃত উপাদানের নির্বাচন এবং নিখুঁত কারুশিল্প একে অসাধারণ শিল্পকর্ম হিসেবে তুলে ধরেছে।’

কফিনে উৎকীর্ণ হায়ারোগ্লিফিক লিপি থেকে জানা যায়, এর প্রাক্তন অধিবাসীর নাম ছিল ‘পা-দি-হর-পা-খেরেদ’। এতে তাঁকে মৃতদের দেবতা ওসিরিসের রূপান্তর হিসেবে চিত্রিত করা হয়েছে। ডেস্ক বিজে

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মিশরের কাছে ২ হাজার বছরের পুরোনো কফিন ফেরত দিল বেলজিয়াম
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code