৫০ ডিগ্রির ভয়াবহ গরমে কাঁপছে আমিরাত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual1 Ad Code

তীব্র গরম ও তাপপ্রবাহ চলছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে। আজ মঙ্গলবার দেশটির বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আমিরাতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শারজাহ এমিরেতের আল ধাইদে আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে তাপমাত্রা ছিল ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির বেশিরভাগ অঞ্চলেও তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।

Manual7 Ad Code

আমিরাতের কয়েকটি অঞ্চলে অবশ্য বৃষ্টি হয়েছে আজ। সেসব জায়গার তাপামাত্রা তুলনামূলকভাবে কম। যেমন আল আইন এমিরেতের দামথায় আজ ভোর ৫ টার দিকে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি আমিরাতে আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হবে।

Manual5 Ad Code

তবে আমিরাতের অন্যান্য অঞ্চলের জন্য তেমন কোনো সুখবর নেই। আবহাওয়া দপ্তরের বিবৃতি অনুসারে, পূর্বাঞ্চল বাদে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা কমার সম্ভাবনা কম। এমনকি কোনো কোনো অঞ্চলে ৪০ কিলোমিটার বেগে বালিঝড় বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ডেস্ক বিজে

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code