বিএনএসবি চক্ষু হাসপাতালের মহতি উদ্যোগ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

সংগ্রাম দত্ত:

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলার সদর উপজেলার মাতার কাপন গ্রামে অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিগত দু’দিনে বিনামূল্যে প্রায় ৯০০ জনের চোখের পরীক্ষা ও ৮৮ জনের চোখের ছানি অপারেশন করে লেন্স সংযোজন প্রদান করেছে।

গতকাল (১২ জুলাই) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী টাইটেল মাদ্রাসায় ফ্রি চক্ষু ক্যাম্প আনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে চারশতাধিক চক্ষু রোগী ফ্রি চিকিৎসা নেন। ৪০ জন রোগীর চোখে Cataracts (ছানী) ধরা পড়ে। তাদেরকে সেখান থেকে মাতার কাপন গ্রামে অবস্থিত হাসপাতালে এনে অপারেশনের মাধ্যমে ফ্রি লেন্স সংযোজন করে দেওয়া হয়েছে। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট গ্লোকমা বিশেষজ্ঞ ডাঃ আল আমিন সকল চোখের রোগীর অপারেশন করে লেন্স সংযোজন করেন । অপারেশন শেষে সকল রোগীকে তাদের গন্তব্যে পাঠানো হয়।

Manual4 Ad Code

এদিকে গত ৭ জুলাই বিএনএসবি) সম্পূর্ণ বিনামূল্যে ৫০০ জন চোখের রোগীকে চোখের চিকিৎসা, ৪৮ জনকে চোখের ছানী অপারেশন করে লেন্স সংযোজন করে প্রদান হয়েছে।

Manual6 Ad Code

বিএনএসবি চক্ষু হসপিটাল অস্ট্রেলিয়ার দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন (The Fred Hollows Foundation) এর সহায়তায় সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্পে পাঁচ শতাধিক জন চোখের চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে যাদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন, তাৎক্ষণিকভাবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ ও চশমা দেয়া হয়। চোখের রোগীদের মধ্যে ৪৮ জনের চোখে ছানী (Cataracts) ধরা পরে। তাদেরকে দু’টি বাসে করে হাসপাতালে এনে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করে দেওয়া হয়েছে। হাসপাতালের কন্সাল্টেটেন্ট ডা: বুরহান উদ্দিন স্বপন ছানী রোগীদের চোখে অপারেশন করে লেন্স সংযোজন প্রদান করেছেন ।

অপারেশনের কয়েক ঘণ্টা পরই গাড়ি দিয়ে তাদেরকে পুনরায় সিলেটের দক্ষিণ সুরমায় তাদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়। এর পূর্বে সবাইকে হাসপাতালের মিলনায়তনে একত্র করে আগামী কয়েকদিন কি নিয়ম মেনে চলবেন, কোন ঔষধ কয়বার চোখে দিবেন ইত্যাদি বুঝিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলার মাতার কাঁপন এ অবস্থিত বিএনএসবি চক্ষু হসপিটাল প্রতিষ্ঠার পর থেকে সিলেট বিভাগের রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করে সুনাম অর্জন করে আসছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বিএনএসবি চক্ষু হাসপাতালে একদিনে পাঁচ শতাধিক চোখের রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code