উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জেএসএফ বাংলাদেশ এর শোক প্রকাশ

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual7 Ad Code

হাকিকুল ইসলাম খোকন

Manual2 Ad Code

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে একবিবৃতি দিয়েছে জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশের নেতা হাজী আনোয়ার হোসেন লিটন ।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক শোক বিবৃতিতে বলা হয় , ‘এই মর্মান্তিক ঘটনা আমাদের চরমভাবে মর্মাহত করেছে। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থার এক ভয়াবহ ব্যর্থতার প্রতিচ্ছবি। মানুষের জীবন সুরক্ষা সবচেয়ে বড় অগ্রাধিকার। ভবিষ্যতে যেন এ রকম দুর্ঘটনা আর না ঘটে, সেজন্য কার্যকর ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

Manual3 Ad Code

বিবৃতিতে বলা হয় , ২০২৪ সালের ৯ মে একজন বীর পাইলট, স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, প্রশিক্ষণ মিশনের সময় একটি যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রাণ হারান। শেষ মুহূর্তে তিনি নিজেকে না বাঁচিয়ে জনবহুল এলাকা থেকে বিমানের গতি ঘুরিয়ে দেন। বেঁচে যায় বহু প্রাণ। আজ আবার একই দৃশ্য। ফ্লাইট লেফটেন্যান্ট তাওকির ইসলাম সাগরও প্রাণ হারালেন অন্য একটি যান্ত্রিকভাবে ব্যর্থ বিমানে। ভিন্ন নাম, ভিন্ন তারিখ, কিন্তু গল্পটা একই। একজন দক্ষ, সাহসী, ব্রিলিয়ান্ট পাইলট আর ফিরে এলেন না।

সরকারগুলোর উদাসীনতার কারণ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে , বাংলাদেশের আকাশে এখনো উড়ছে সত্তর দশকের প্লেন। যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে অচল তো বটেই, প্রশিক্ষণেও অযোগ্য। বিশ্বের অনেক দেশ এসব বিমান ২০-৩০ বছর আগেই রিসাইক্লিং কারখানায় পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা? আমরা এখনো আমাদের প্রতিভাবান, অনুপ্রাণিত, উদ্যমী তরুণ পাইলটদের হাতে তুলে দিচ্ছি সেই ভাঙারি প্লেন। এর নাম উন্নয়ন নয়। এর নাম আত্মঘাতী অবহেলা।

নিহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমরা চাইব, একইসঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত নেওয়া হোক। বিবৃতিতে আরও বলা হয়, এই দিনটি হোক শোক প্রকাশের, আহত-নিহতদের প্রতি সম্মান জানানো ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরির একটি ঐক্যবদ্ধ প্রয়াস। আমরা আশা করি, সরকার মানবিক বিবেচনায় দ্রুত এই আহ্বানে সাড়া দেবে।’

Manual1 Ad Code

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জেএসএফ বাংলাদেশ এর শোক প্রকাশ
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code