দেশে করোনায় আরও ৩১ প্রাণহানি, নতুন শনাক্ত ১৪৭২

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫৫৫ জন কোভিড রোগী মারা গেলেন।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

এই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৪৭২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩১ জন রোগী এবং মোট সুস্থ ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ।

Manual8 Ad Code

এই সময়ে দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১২ জন নারী। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫৫৫ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩১ জন এবং মোট সুস্থ ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

Manual5 Ad Code

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ১২ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code