বনের সাপ খাদ্যের সন্ধানে লোকালয়ে

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual3 Ad Code

সংগ্রাম দত্ত

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়নের ইছবপুর গ্রামের লামাপাড়া এলাকার বাঁশ ঝাড় থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটি অজগর সাপ উদ্ধার করেছে।

জানা গেছে, বিগত ৫-৬ মাস ধরে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামের লামাপাড়া এলাকায় স্থানীয় লোকজনের হাঁস-মুরগি খেয়ে ফেলে, তবে কেউ সেটিকে চোখে দেখতে পায়নি।
বুধবার (২৩ জুলাই) দুপুর ৩ ঘটিকায় হঠাৎ সাপটিকে দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে এবং মেরে ফেলার জন্য উদ্যত হয়। এ সময় এলাকার কিছু সচেতন নাগরিক এগিয়ে এসে সাপটিকে না মারার জন্য বাধা দেন এবং বিষয়টি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ফোনে অবগত করলে ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। সাপটি উদ্ধারকার্যে সহযোগিতা করেন পরিবেশ কর্মী রিদন গৌড়।
পরে উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল উপজেলা বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে রেঞ্জ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বনের সাপ খাদ্যের সন্ধানে লোকালয়ে
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code