যাত্রী বিদায়-স্বাগত জানাতে শাহজালালে ২ জনের বেশি যেতে পারবে না

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

শাহজালাল বিমানবন্দরে যাত্রীকে বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুইজনের বেশী বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না এমন সিদ্ধান্তে প্রবাসী পরিবারের বিরূপ প্রভাব পড়বে বলে অনেকেই মনে করেন।

Manual1 Ad Code

কারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো যাত্রীকে বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুইজন বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।

Manual4 Ad Code

শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য জানান বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ ।

Manual3 Ad Code

তিনি বলেন, আগামী রোববার (২৭ জুলাই) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন প্রবেশ করতে পারবেন।

Manual6 Ad Code

যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল এবং সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছে বেবিচক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • যাত্রী বিদায়-স্বাগত জানাতে শাহজালালে ২ জনের বেশি যেতে পারবে না
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code