খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:০৬, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

newsuk
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩২টি আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজ খুলনা মহানগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভা শেষে এই ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।সংগঠনের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে  মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির মুফতি আবদুল হামিদ। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা নাসির উদ্দিন, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা মহানগর সভাপতি এ এফ এম হারুনূর রশীদ, বাগেরহাট জেলা সভাপতি শায়খুল হাদীস আমিরুল ইসলাম সিদ্দিকী, যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহ, নড়াইল জেলা সভাপতি মাওলানা আবদুল হান্নান সরদার, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান, মেহেরপুর জেলার অধ্যাপক আবদুল হান্নান, মাগুরা জেলা সহসভাপতি ড. মাওলানা ফয়জুল ইসলাম, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আজিরুল ইসলাম ও সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মুফতি কামাল উদ্দিন।

Manual1 Ad Code

ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন-মেহেরপুর-১ অধ্যাপক আবদুল হান্নান ও মেহেরপুর-২ হোসাইন বাদশাহ। কুষ্টিয়া-১ মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া-২ মুফতি আবদুল হামিদ, কুষ্টিয়া-৩  অধ্যাপক সিরাজুল হক ও কুষ্টিয়া-৪ আসনে মাওলানা আলী আশরাফ। চুয়াডাঙ্গা-১ মো. মোখলেসুর রহমান ও চুয়াডাঙ্গা-২ অ্যাডভোকেট মো. ইউনুস আলী। ঝিনাইদহ-১ মাওলানা আবু তালেব, ঝিনাইদহ-২  অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ এবং ঝিনাইদহ-৪  আসনে মাওলানা ওয়াজিউল্লাহ।

যশোর-১ আসনে মাওলানা মাহবুব উল্লাহ, যশোর-২ মাওলানা কামাল হোসাইন, যশোর-৩ মাওলানা হাফেজ আবদুল্লাহ, যশোর-৪  মাওলানা আশেকে এলাহী, যশোর-৫ হাফেজ মাওলানা বিল্লাল হোসেন ও যশোর-৬ আসনে মাওলানা শফিউল্লাহ। মাগুরা-১ ড. মাওলানা ফয়জুল ইসলাম ও মাগুরা-২ আসনে ডা. শামসুজ্জামান। নড়াইল-১ আসনে হাফেজ মাওলানা জিন্নাত আলী ও নড়াইল-২ আসনে মাওলানা আবদুল হান্নান সরদার।

Manual3 Ad Code

বাগেরহাট-১ আসনে মাওলানা আবদুর রউফ, বাগেরহাট-২  শায়খুল হাদীস আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট-৩  মুফতি ফরিদ আহমদ হেলালী ও বাগেরহাট-৪ আসনে অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার। খুলনা-১ আসনে মাওলানা এমদাদুল হক, খুলনা-২  অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, খুলনা-৩  এ এফ এম হারুনূর রশীদ, খুলনা-৪  মুফতি আ. জব্বার আজমী ও খুলনা-৬ আসনে মাওলানা সোলাইমান হোসেন নোমানী এবং সাতক্ষীরা-৩ আসনে মুফতি কামাল উদ্দিন। সভায় বক্তারা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Desk: K

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code