সিলেটে পাথর ব্যবসায়ীর বাড়িতে মিলল অস্ত্র ও মদ, আটক ৪

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

সিলেট ডেস্ক:

Manual3 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২) এবং একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬)।

Manual2 Ad Code

জানা যায়, শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত যৌথ বাহিনীর একটি টহল টিম (সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করে। সেখানে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে অভিযান পরিচালনা করে এলসি পাথর ব্যবসায়ী পাগলা শাহ ও জুয়েল মিয়ার বাড়ি থেকে অবৈধ অস্ত্র, ধারালো দেশীয় অস্ত্র এবং ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয়, একটি এয়ার রাইফেল, দুটি রামদা, দুটি লম্বা দা (বড় ব্লেড), দুটি বল্লম (বর্শা), তিনটি ছুরি, একটি ভারতীয় মদের ছোট বোতল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এ সময় সেখান থেকে চারজনকে আটক করা হয়।

Manual3 Ad Code

কোম্পানীঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, অভিযান শেষে রোববার সকালে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code