খতিয়ে দেখবে কর্তৃপক্ষের অবহেলা সাদা পাথর লুটের কাণ্ডে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

Manual2 Ad Code

সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কি-না তা খুঁজতে মন্ত্রীপরিষদ বিভাগ ৫ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে। সাদাপাথর লুটের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে সুপারিশসহ কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন স্পট ও রেলওয়ে বাংকার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও পর্যটন এলাকার নান্দনিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এই অবৈধ উত্তোলনের খবর প্রকাশিত হওয়ার পর সরেজমিন তদন্ত ও মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়েছে।

Manual3 Ad Code

কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারের সচিবকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)।

এছাড়া সদস্য হিসেবে আছেন জননিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • খতিয়ে দেখবে কর্তৃপক্ষের অবহেলা সাদা পাথর লুটের কাণ্ডে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code