টাইমস স্কয়ারে বোমা আতঙ্ক, হেফাজতে তরুণ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : বোমা আতঙ্ক তদন্তের অংশ হিসেবে সোমবার সকালে ফোর্টিসেকেন্ড ও ফোর্টিফোর্থ স্ট্রিটের মধ্যকার সেভেন্থ অ্যাভিনিউ বন্ধ করে দেয় পুলিশ। পরবর্তী সময়ে বোম স্কোয়াড পুঁটুলিটি হুমকি নয় বলে ঠিক করে এবং সড়কগুলো আবার খুলে দেয়। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির টাইমস স্কয়ার সাবস্টেশনের বাইরে সন্দেহজনক একটি পুঁটুলি রেখে হেঁটে চলে যাওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ব্রঙ্কসের এক তরুণকে। আইউইটনেস নিউজ জানায়, বোমা আতঙ্ক তদন্তের অংশ হিসেবে সোমবার সকালে ফোর্টিসেকেন্ড ও ফোর্টিফোর্থ স্ট্রিটের মধ্যকার সেভেন্থ অ্যাভিনিউ বন্ধ করে দেয় পুলিশ। পরবর্তী সময়ে বোম স্কোয়াড পুঁটুলিটি হুমকি নয় বলে ঠিক করে এবং সড়কগুলো আবার খুলে দেয়। গোয়েন্দারা জানান, ওই বস্তুটি কোনো সুনিশ্চিত বার্তা কিংবা হুমকি বহন করে না। আইউইটনেস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্রঙ্কসের ২৬ বছর বয়সী তরুণ ডেশন ম্যারিয়াটকে হেফাজতে নিয়ে হাসপাতালে মানসিক অবস্থা পরীক্ষা করান গোয়েন্দা। পরে তাকে অভিযুক্ত করা হয়। ম্যারিয়াটের বিরুদ্ধে অভিযোগের মধ্যে আছে জননিরাপত্তা ও কল্যাণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি ও সন্ত্রাসবাদী হুমকি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code