কমলগঞ্জে আউশ ধান কাটার পাশাপাশি জমির পানিতে মাছ ধরা, কৃষকের দ্বিগুণ আনন্দ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে চলছে আউশ ধান কাটার মৌসুম। মাঠে ধান কাটার পাশাপাশি পানিভর্তি জমিতে মাছ ধরতে ব্যস্ত কৃষকরা। এতে তাদের ঘরে উঠছে ধান, হাঁড়িতে মিলছে টাটকা মাছ যোগ হচ্ছে বাড়তি আয় ও আনন্দ।

Manual5 Ad Code

সোমবার (২৫ আগস্ট) উপজেলার বাঘমারা এলাকায় দেখা যায়, কৃষকরা ব্যস্ত আউশ ধান কাটতে। একইসঙ্গে পানিভর্তি জমিতে জাল ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে মাছও ধরছেন তারা।

কৃষক আলামিন মিয়া জানান, একই সময়ে ধান ও মাছ সংগ্রহ হওয়ায় আর্থিক সাশ্রয়ের পাশাপাশি খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে। ধান কাটতে আসা শ্রমিক মুশাহিত মিয়া বলেন, “প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কাটি। পরে মাছ ধরি। এতে কাজের পাশাপাশি পরিবারের চাহিদা পূরণ হয়।”

Manual4 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা জয়েন্ত কুমার রায় বলেন, এ মৌসুমে উপজেলায় আউশ ধানের ভালো ফলন হয়েছে। পাশাপাশি জমির পানিতে মাছ ধরা কৃষকদের জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ কর

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কমলগঞ্জে আউশ ধান কাটার পাশাপাশি জমির পানিতে মাছ ধরা
  • কৃষকের দ্বিগুণ আনন্দ
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code