বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর, তাপমাত্রার পরিবর্তন নেই

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

Manual2 Ad Code

রোববার (৭ সেপ্টেম্বর) একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। তবে সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামে কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেদিন দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Manual1 Ad Code

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে ৮ সেপ্টেম্বরের পর দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

Manual2 Ad Code

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী ১২০ ঘণ্টা (পাঁচ দিন) এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের দক্ষিণ রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় একটি সুষ্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রংপুর ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়ও বৃষ্টির আভাস রয়েছে। এ সময় দেশের অন্যত্র দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • তাপমাত্রার পরিবর্তন নেই
  • বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code