চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : মার্কিন আইন প্রণেতাদের একটি প্রতিনিধিদল চীন সফর করবে বলে জানা গেছে। মার্কিন ডেমোক্র্যাটিক প্রতিনিধি অ্যাডাম স্মিথ আইন প্রণেতাদের এই দ্বি-দলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। হাউস আর্মড সার্ভিসেস কমিটির  সাথে যুক্ত একজন সদস্যের বরাত দিয়ে মঙ্গলবার ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য বা কর্মকর্তা এই সফর সম্পর্কে  বিস্তারিত কিছু জানাননি। স্মিথ এনবিসি নিউজকে বলেন, তিনি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সংলাপ জোরদার করতে চান।তিনি আরো বলেন,  ‘চীনের সাথে কেবল কথা বলা মানে তাদের সমস্ত কাজের অনুমোদন নয়। চীন একটি বৃহৎ ও শক্তিশালী দেশ।

Manual3 Ad Code

প্রতিনিধিদলটি চীনা নেতা সি চিন পিংয়ের সঙ্গে দেখা করবেন কি-না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।স্মিথ সশস্ত্র পরিষেবা কমিটির সবচেয়ে জ্যেষ্ঠ ডেমোক্র্যাট। এনবিসি জানিয়েছে, এর চেয়ারম্যান, রিপাবলিকান মাইক রজার্স এই সফরে অংশগ্রহণ করছেন না।এই সফরের খবর এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির জন্য আলোচনা করছে। দেশ দুটি আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি বেশিরভাগ পারস্পরিক শুল্কের ওপর যুদ্ধবিরতি ১০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।ডোনাল্ড ট্রাম্প জানুয়ারীতে ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রায় সমস্ত মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করেছেন।তিনি মেক্সিকো, কানাডা ও চীনের ওপর পৃথক শুল্ক আরোপ করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code