আমতলীতে স্বপ্ন ছোয়া সেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual1 Ad Code

মাইনুল ইসলাম রাজু

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের প্রতিবন্ধী বেল্লাল হোসেনকে একটি ওজন মাপার মেশিন প্রদান করেছে স্বপ্ন ছোয়া সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে তিনি যেন স্বনির্ভর হয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সমকাল প্রতিনিধি সাংবাদিক জনাব জাকির হোসেন। তিনি বলেন, “স্বপ্ন ছোয়ার এই উদ্যোগ এক মানবিক কাজের সুন্দর প্রতিফলন। তরুণরাই গড়ে তুলবে আগামীর ভবিষ্যৎ।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, সদস্য মারুফ, তন্নি ও মিরাজ। বক্তব্যে সভাপতি বলেন, “তরুণদের নিয়ে আমরা সুন্দর সমাজ গড়বো, তরুণদের দ্বারাই সম্ভব সুন্দর দেশ গঠন।”

অন্যদিকে একই দিনে চাওড়া চন্দ্র চৌধুরী পাড়া স্কুলের অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুলতানা মৃধা ও সুমাইয়া ইসলাম।

Manual1 Ad Code

স্বপ্ন ছোয়া সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের এই মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আমতলীতে স্বপ্ন ছোয়া সেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code