দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

 

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

Manual3 Ad Code

এর আগে সরকার পতনের পর গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাতেও তাকে আসামি করা হয়।

দুদক গত ৩০ জুলাই নূরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। একটি মামলায় অভিযোগ আনা হয় ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের, আরেকটিতে ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি অর্থ বিদেশে পাচারের।

Manual3 Ad Code

এই মামলার প্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা ফেরদৌস রহমান আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির দিন নূরকে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী কাওছার আহমেদ জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর না করে শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেন। প্রসিকিউশনের পক্ষে দুদকের উপসহকারী পরিচালক ফয়েজ উদ্দিন বিষয়টি আদালতকে অবহিত করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code