সড়ক দূর্ঘটনায় এক নববধূ নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

মাইনুল ইসলাম রাজু

Manual1 Ad Code

 

বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মানিকঝুড়ি নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তানিয়া আক্তার (২২) নামের এক নববধূ।

শনিবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসারত অবস্থায় ওই নারী সন্ধ্যায় বরিশাল শেরে -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দূর্ঘটনার সময় মোটর সাইকেলে তিনজন আরোহী থাকলেও তানিয়া যখন সড়কে ছিটকে পড়ে তখন মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত তানিয়া আক্তার আমতলী কালিবাড়ী এলাকার জালাল মৃধার মেয়ে। গত দুই মাস আগে বরগুনার নাইম হোসেন নামের এক সেনা সদস্যের সাথে তার বিবাহ হয়।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই নববধূ তানিয়া আক্তার একটি মোটরসাইকেল যোগে চালকসহ তিনজনে কুয়াকাটার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটির অতিরিক্ত গতি থাকায় পথিমধ্যে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় পৌঁছাইলে মোটরসাইকেলের পিছন থেকে নববধূ তানিয়া ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে যায়।

Manual8 Ad Code

ওই সময় স্থানীয় ট্রাকচালক রুহুল আমিন রকি আহত তানিয়াকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে বরিশাল শেরে- ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টার দিকে তানিয়া মারা যান।

Manual6 Ad Code

উদ্ধারকারী, প্রত্যক্ষদর্শী ট্রাক চালক রুহুল আমিন রকি বলেন, ওই মোটরসাইকেলে এক নারীসহ তিনজন কুয়াকাটার দিকে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে ওই নারী ছিটকে সড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। কিন্তু মোটরসাইকেলটি না থামিয়ে চালকসহ পুরুষ আরোহী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে আমি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী হাসপাতালে নিয়ে আসি।

Manual5 Ad Code

নিহত তানিয়ার চাচা জাকারিয়া মৃধা বলেন, সড়ক দূর্ঘটনায় আহত আমার ভাতিজি বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি আরো বলেন, নিহত তানিয়া কারে সাথে নিয়ে কুয়াকাটার দিকে কেন যাচ্ছিলেন সেটা এখনো জানতে পারিনি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত তানিয়াকে সংকটজনক অবস্থায় আমরা বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠাই। ওখানেই নাকি তার মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দূর্ঘটনায় আহত ওই নববধূর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মোটরসাইকেল চালক ও আরোহী দূর্ঘটনায় আহত নববধূকে ফেলে কেন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সড়ক দূর্ঘটনায় এক নববধূ নিহত
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code