নর্থ ক্যারোলাইনায় বিমান বিধ্বস্ত, জনপ্রিয় গীতিকারের অকাল প্রয়াণ

লেখক: Rumie
প্রকাশ: ১১ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : ম্যাকন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, আইওটলা ভ্যালি প্রাইমারি স্কুলের পাশে দুর্ঘটনাটি ঘটেছে। বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ক্যারি আন্ডারউডের ‘জিসাস, টেক দ্য হুইল’খ্যাত গানের রচয়িতা ব্রেট জেমস। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টায় ফ্র্যাঙ্কলিনে সিরাস এসআর২২টি মডেলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন। যাদের মধ্যে জেমসও রয়েছেন।নর্থ ক্যারোলাইনা স্টেট হাইওয়ে পেট্রোল জানায়, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে টেনেসির মেলোডি ক্যারোল ও মেরিল ম্যাক্সওয়েল উইলসন নামে দুজন নারী রয়েছেন। বিমানটি ম্যাকন কাউন্টি এয়ারপোর্টের পাশে একটি মাঠে বিধ্বস্ত হয়। ম্যাকন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, আইওটলা ভ্যালি প্রাইমারি স্কুলের পাশে দুর্ঘটনাটি ঘটেছে। তবে স্কুলের শিক্ষার্থী এবং কর্মীরা সকলেই নিরাপদে আছেন বলে জানা গেছে।

Manual3 Ad Code

কর্মকর্তারা জানান, তারা বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন। এনটিএসবির তদন্তকারী দল শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্মকর্তারা জানান, ইতোমধ্যে বিমানটির ধ্বংসাবশেষ সরিয়ে নেয়া হচ্ছে এবং বিস্তারিত তদন্তের জন্য তা অন্যত্র পাঠানো হবে।মিসৌরিতে জন্ম নেওয়া ব্রেট জেমস বহু শিল্পীর জন্য গান রচনা করেছেন, যার মধ্যে মার্টিনা ম্যাকব্রাইড, কেনি চেসনি ও জেসন আলডিনের গানও রয়েছে।প্রায় ২০ বছর ধরে ব্রেট জেমস কান্ট্রি ও পপ শিল্পীদের জন্য গান রচনা করেছেন। যার মধ্যে ক্যারি আন্ডারউডের হিট গান ‘টেক দ্য হুইল’ গানটি গ্র্যামি পুরস্কার জিতে নেয়। ২০২০ সালে তিনি ন্যাশভিল সংরাইটার্স হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন।সংরাইটার সিটির প্রতিষ্ঠাতা মাইক সেভারসন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের বন্ধু ব্রেট জেমসের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি কেবল একজন সেরা গীতিকারই ছিলেন না পাশাপাশি একজন দয়ালু, সৎ ও হাস্যোজ্জ্বল মানুষও ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code