পূর্ব ঘোষণা ছাড়াই লাউয়াছড়া জাতীয় উদ্যানে পার্কিং নিষেধাজ্ঞা, ভোগান্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৮ মাস আগে

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করেই যানবাহন পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। আকস্মিক এ সিদ্ধান্তে পর্যটক ও গাড়ি চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

Manual6 Ad Code

পর্যটন সংশ্লিষ্টরা জানান, পার্কিংয়ের সুযোগ না থাকলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। তাই এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

পর্যটক ও স্থানীয়দের অভিযোগ, পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি উদ্যানে গাড়ি পার্কিং বন্ধ করে দেওয়া হয়। আগে প্রবেশদ্বারের কাছেই গাড়ি রাখার ব্যবস্থা থাকলেও এখন পর্যটকদের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুই পাশে গাড়ি রাখতে হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা বড় ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।

Manual3 Ad Code

উদ্যান ঘুরতে আসা পর্যটকরা জানান, “আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করি, কিন্তু হঠাৎ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে। অনেকে আবার গাড়ি পার্কিং না পেয়ে ফিরে গেছেন।”

স্থানীয় পরিবেশবাদী সাজু মার্চিয়াং ও অজানা আহমেদ কামরান বলেন, “বনের ভেতরে পর্যটক ঢুকতে পারবেন কিন্তু তাদের গাড়ি রাখার সুযোগ থাকবে না এটা কীভাবে সম্ভব? পরিবেশ সুন্দর রাখার পক্ষে আমরাও। তবে পর্যটকদের সুবিধার দিকটিও কর্তৃপক্ষকে বিবেচনা করতে হবে। দ্রুত সমাধান নেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

Manual5 Ad Code

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাউয়াছড়া উদ্যানে গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। তবে পর্যটকরা যেন ভোগান্তিতে না পড়েন, সে জন্য বিষয়টি নিয়ে আবার আলোচনা হচ্ছে।”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর জানান, বিষয়টি আমরা শুনেছি। বন বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পূর্ব ঘোষণা ছাড়াই লাউয়াছড়া জাতীয় উদ্যানে পার্কিং নিষেধাজ্ঞা
  • ভোগান্তি
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code