করোনার বিরুদ্ধে নতুন অস্ত্র ‘মলনুপিরাভির’ বড়ি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
Manual8 Ad Code

মলনুপিরাভিরের কার্যকারিতা যাচাইয়ে ৭৭৫ জন রোগীর ওপরে একটি গবেষণা চালায় মার্ক। সেখানে দেখা যায়, যেসব রোগীর চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহার করা হয়েছে, তাঁদের মধ্যে মাত্র ৭ দশমিক ৩ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আর মলনুপিরাভির গ্রহণ করা কোনো করোনা রোগীই মারা যাননি।

নতুন এ ওষুধের সফলতার খবর অত্যন্ত খুশির বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তবে যুক্তরাষ্ট্রের পর্যালোচনার আগে পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি বছরেই এক কোটি মলনুপিরাভির উৎপাদনের আশা করছে মার্ক। এফডিএর অনুমোদন পেলে মার্কের কাছ থেকে ১২০ কোটি ডলারের মলনুপিরাভির কেনার জন্য রাজি হয়েছে মার্কিন সরকার।

এদিকে শুধু মার্কই না, করোনা চিকিৎসায় খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ নিয়ে কাজ করছে আরও অনেক প্রতিষ্ঠান। এ প্রতিযোগিতায় মার্কের পরই এগিয়ে রয়েছে ফাইজার ও সুইস প্রতিষ্ঠান রোচ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code