জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা উদ্যোগে ইফতারপূর্ব আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম: পূর্ব লন্ডনের স্থানীয় একটি অভিজাত হলরুমে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতারপূর্ব আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে সংগঠনের সভাপতি চন্দন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফয়জুর রহমান সমির।

Manual2 Ad Code

ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন জগন্নাথপুরের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সংগঠনের উপদেষ্টা কাউন্সিলর হুমায়ুন কবির, উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস, উপদেষ্টা আলহাজ্ব মন্তাজ আলী, উপদেষ্টা জিল্লুর রহমান জিলু, ভাইস প্রেসিডেন্ট বশির মিয়া,কাউন্সিলর তোফাজ্জল হুসাইন, সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সেক্রেটারি শফিউল আলম বাবু প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পরে ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে দেশ জাতির কল্যাণ কামনা করা হয়।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন বিলেতে এই সংগঠন প্রাচীনতম সংগঠন হিসেবে দেশে বিদেশে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। আগামীতে শর্টটাইম উন্নয়নমূলক প্রজেক্টের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন । ভোকেশনাল ইনস্টিটিউট বা কারিগরী শিক্ষা উন্নয়ন মূলক প্রতিষ্ঠান জগন্নাথপুরে গড়ে তোলার পরামর্শ দেন। যা আগামী প্রজন্ম কে কারিগরি শিক্ষায়, দক্ষ জনশক্তিকে রুপান্তরিত করতে সহায়ক হবে। এসব প্রকল্প গ্রহণ করতে অর্থ কোন ব্যাপার না, শুধু প্রয়োজন মহৎ উদ্যোগ,সাহস ও সহযোগিতার সহিত এগিয়ে যাওয়া ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code