পরপারে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্টার: পরপারে পাড়ি জমিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার বার্নার্ড জুলিয়ান। ৭৫ বছর বয়সে শনিবার উত্তর ত্রিনিদাদের ভালসেইন শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জুলিয়ান ১৯৭৫ সালের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন। খেলেছেন ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ। প্রথম ওয়ানডে বিশ্বকাপে অর্থাৎ আজ থেকে ৫০ বছর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পান ২৭ রানে ৪ উইকেট এবং ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ বলে খেলেন ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। টুর্নামেন্টজুড়ে
তার পারফরম্যান্স এক তুখোড় অলরাউন্ডার হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে। বামহাতি মিডিয়াম পেস, আক্রমণাত্মক ব্যাটিং ও প্রাণবন্ত ফিল্ডিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি।

Manual6 Ad Code

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড তাকে স্মরণ করে বলেছেন, ‘সে সবসময় শতভাগের বেশি দিত। কখনও দায়িত্ব এড়িয়ে যেত না। ব্যাট বা বল—সব সময় নির্ভর করা যেত তার ওপর। প্রতিবারই নিজেকে উজাড় করে দিত। অসাধারণ এক ক্রিকেটার ছিল সে।’১৯৭৩ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১২১ রান) করে ম্যাচ জেতান জুলিয়ান। পরের বছর একই প্রতিপক্ষের বিপক্ষে পান পাঁচ উইকেট। জুলিয়ান ১৯৭০ থেকে ১৯৭৭ পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়েও খেলেছিলেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যায় ১৯৮২-৮৩ সালে। কারণ বর্ণবাদের সময় দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code