আজ মঙ্গলবার আবহাওয়ার অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Manual6 Ad Code

এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য এলাকার আবহাওয়া অস্থায়ীভাবে মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।

Manual4 Ad Code

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।