শাটডাউনের অজুহাতে আবারও ব্যাপক ছাঁটাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

আমেরিকা অফিস: যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের বিষোদগার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অচলাবস্থার মধ্যেই অর্থসংকটের অজুহাতে আবারও কথামতো কর্মী ছাঁটাই শুরু করেছে তার প্রশাসন। হোয়াইট হাউজের বাজেট পরিচালক রাসেল ভট সামাজিক মাধ্যমে লেখেন, ছাঁটাই শুরু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের কারণে এসব ছাঁটাই করতে বাধ্য হচ্ছে তার প্রশাসন। সরকারি মুখপাত্রদের বরাতে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস), শিক্ষা, বাণিজ্য এবং হোমল্যান্ড সিকিউরিটির সাইবার নিরাপত্তা শাখায় ছাঁটাই শুরু হয়েছে। তবে মোট কতজন চাকরি হারাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়। বিচার বিভাগের তথ্যমতে, সাতটি সরকারি সংস্থার অন্তত চার হাজার ২০০ কর্মীকে ছাঁটাই নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের এক হাজার ৪০০ এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের এক হাজার ১০০ কর্মী রয়েছেন।

Manual7 Ad Code

নির্ধারিত সময়ে পার্লামেন্টে বাজেট অনুমোদনে ব্যর্থতার কারণে প্রশাসনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই শাটডাউনের কারণেই আরও অনেককে চাকরি হারাতে হতে পারে বলে সতর্ক করেছিল হোয়াইট হাউজ। যদিও কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তবু সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থায়ন বিল পাসে সিনেটে ডেমোক্র্যাটদের সমর্থন দরকার। ডেমোক্র্যাটরা ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় স্বাস্থ্যবিমা ভর্তুকি বাড়ানোর দাবি জানাচ্ছেন। তাদের যুক্তি, এ ভর্তুকি বন্ধ হলে প্রায় দুই কোটি ৪০ লাখ মার্কিনির স্বাস্থ্য খরচ বেড়ে যাবে। স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, সংস্থার প্রায় ৪১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়েছেন। ট্রেজারি বিভাগেও ছাঁটাই চলছে, যেখানে আইআরএসে এক হাজার ৩০০ পদ বিলুপ্তির আশঙ্কা রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code