এবার হামজাকে নিয়ে কী বললেন হংকং কোচ

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢাকায় সংবাদ সম্মেলনে হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউডের কাছে একজন জানতে চেয়েছিলেন, আপনার দলে হামজা চৌধুরী থাকলে কোথায় খেলাতেন? জবাবে যেন ‘মাইন্ড গেম’ খেলতে চেয়েছিলেন ব্রিটিশ কোচ। সরাসরি বলেছেন, ‘অন দ্য বেঞ্চ’। তবে এবার এশিয়ান কাপের বাছাইয়ে ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে সোমবার হংকংয়ে হামজাকে নিয়ে অন্য কথা বলেছেন ওয়েস্টউড। এক প্রশ্নের উত্তরে হংকং কোচ বলেছেন, ‘না, আমি আমার মত বদলাইনি। যখন কথাটা বলেছিলাম, তখন হাসছিলাম। আমি নিশ্চিত, সেও কিছু কথা বলেছিল, হাসতে হাসতেই। আমাদের মধ্যে ইংলিশ রসবোধ আছে, একটু বুদ্ধিদীপ্ত ঠাট্টাও থাকে, স্পষ্টই বোঝা যাচ্ছিল যে কথাটা মজা করেই বলা হয়েছিল।’

Manual3 Ad Code

এরপরই হামজাকে নিয়ে যোগ করলেন এভাবে, ‘সে দারুণ এক খেলোয়াড়। আমি তাকে পাবো (কোচিংয়ে) কিনা জানি না। আমি কখনও তার সঙ্গে অনুশীলন করিনি, তাকে অনুশীলন করতে দেখিনি, তার ক্যারেক্টার কেমন তাও জানি না। দল নির্বাচনের সময় অনেক বিষয় বিবেচনা করতে হয়। শুধু দক্ষতা দেখেই কাউকে দলে নেওয়া হয় না, যদিও ওর দক্ষতা রয়েছে। পুরো ব্যাপারটা মিলিয়ে দেখতে হয়। তবে এটা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সে উঁচুমানের খেলোয়াড়। সে সর্বোচ্চ পর্যায়ে খেলে, আর আমাদের অনেক খেলোয়াড়ই সেই পর্যায়ে খেলতে চায়।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code