লোক ফেরত আনলে ইতালি লোক নেবে: প্রধান উপদেষ্টা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১২ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ইতালির ভাষ্য, কিছু লোকের সমস্যা আছে। ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে একটা ভেজাল সৃষ্টি করছে। এটা থেকে আমরা বাঁচতে পারছি না। আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি, আমাদেরও কষ্ট হয়। তারা ঠেকায় পড়ে এসবের মধ্যে পড়ে গেছে, এমন না যে তারা দুষ্ট লোক। তারা ভালো লোক, কিন্তু পরিস্থিতির কারণে দুষ্টুমি করে টিকে থাকতে হয়েছে। দুষ্টুমি করে যাতে টিকতে না হয় সে জন্য একটা পন্থা বের করতে হবে আমাদের। সেটা নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছিল। এখন তারা বলছেন- একজন যদি নিয়ে যাও তাহলে এতজনকে আমরা আনবো।’

Manual6 Ad Code

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা
বলেন।

Manual5 Ad Code

প্রধান উপদেষ্টা বলেন, ‘একজন ভেজাল লোক… অদলবদল করলে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। এখন একজনের পরিবর্তে একজন হবে না দুই জন হবে সেটা নিয়ে আলাপ করছি। এটা নিয়ে কী করা যায়, আমরা ভাবছি। এটা থেকে নিষ্কৃতি পেতে হবে আন্তর্জাতিক আইন অনুসারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে তাদের এটা করতে হয়। নানাভাবে ইতালি আসে লোকজন,এই যে নানাভাবে যারা আসে তাদের সঙ্গেও আলাপ হয়েছে আমাদের। জাহাজ থেকে সদ্য নামা লোকের সঙ্গে আমার বৈঠক হয়েছে। মেয়র বলছেন, কী করবো এরা যখন এসে গেছে! মেয়র বললেন যে এসে যখন গেছে আমরা গ্রহণ করছি। তাদের আচরণ অত্যন্ত মানবিক, তারা ফেরত যেতে বলে না। এটাই দেখলাম যে তারা সম্মান করে।’

Manual2 Ad Code

তিনি বলেন, ‘রোমের মেয়রের সঙ্গে আলাপে বলেছেন তিনি বাংলাদেশিদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন। তার কথায় বাংলাদেশিদের নিয়ে কোনও তুচ্ছ-তাচ্ছিল্য মোটেও ছিল না। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেছেন যে আপনারা তাদের জন্য মূল্যবান। এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা,আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের উন্নতি হচ্ছে বলেও উনি উল্লেখ করেছেন। আপনাদের পরিশ্রম, মেধা, সৃজনশীলতার খুব প্রশংসা করেছেন তিনি। এই প্রশংসা শুধু রোম শহরের জন্য না, পুরো ইতালির জন্য আমি বারবার শুনেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code