পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে বাংলাদেশ

লেখক: Rumie
প্রকাশ: ১০ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। সেখানে লাল জার্সিধারীদেরই আধিক্য। প্রতিকূল পরিবেশে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ প্রথমার্ধে ভালো করতে পারেনি। উল্টো পেনাল্টি থেকে গোল হজম করে ১-০-তে পিছিয়ে থেকে ড্রেসিং রুমে গেছে হাভিয়ের কাবরেরা।মঙ্গলবার শুরু থেকে ভালোই চাপ সামলে লড়াই করতে থাকে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে তিনটি পরিবর্তন রেখে একাদশ সাজান কাবরেরা। জায়ান আহমেদ, শমিত শোম ও তপু বর্মণ রয়েছেন একাদশে। নেই ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। অধিনায়ক জামাল ভূঁইয়াও খেলছেন না শুরু থেকে।

Manual7 Ad Code

রক্ষণ সামলে বাংলাদেশ বারকয়েক প্রতিপক্ষের সীমানায় গিয়েও সুবিধা করতে পারেনি। ৫-৪-১ ছকে কিংবা তা ভেঙে মিডফিল্ড কিংবা আক্রমণে রাকিবের সঙ্গে মোরসালিন যোগ হয়েও কাজের কাজ কিছু হয়নি। বরং হংকং দেখে শুনে খেলে আক্রমণ করেছে। ২২ মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া শমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দিয়েছিলেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের একটু ওপর থেকে হামজার নেওয়া ফ্রিকিক রক্ষণ
দেয়ালে লেগে বাইরে গেলে আর কিছু হয়নি। ৩৩ মিনিটে পেনাল্টি পায় হংকং। তারিক কাজী ফেলে দেন ফেরনান্দো পেরেরাকে। জাপানের রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি। স্পটকিক থেকে ম্যাট অর গেলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান। শেষ দিকে এসে তাদের একজনের প্রচেষ্টায় ব্যবধান বাড়েনি। বাংলাদেশও সুযোগ তৈরি করে লক্ষ্যে শট নিতে পারেনি। এক গোলে পিছিয়ে থেকে ড্রেসিং রুমের পথে হেঁটেছে।

বাংলাদেশ একাদশ

Manual2 Ad Code

মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মণ (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী,সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code