আমার চরিত্রটি একটু রহস্যময়

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ‘কর্মের ফলে গ্যাঁড়াকলে’– এমন শিরোনামে প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাঁড়াকল’–এর পোস্টার। ধারণা করাই যায়, কর্ম ও তার ফল নিয়েই এর কাহিনি। পোস্টারে দেখা যাচ্ছে তিনজনকে। যাদের মধ্যে কেন্দ্রে আছেন অভনেত্রী সামিরা খান মাহী। তার সঙ্গে বিশেষ ভঙ্গিতে ইন্তেখাব দিনার। আর তার দিকে তাকিয়ে আছেন আবু হুরায়রা তানভীর। কিছুটা আবেদন আর রহস্য মিশ্রণ রয়েছে পোস্টারটিতে। ১৪ অক্টোবর বিকালে প্রকাশ পেয়েছে ‘গ্যাঁড়াকল’–এর ট্রেলারও। সেখানে নানা দৃশ্য আর সংলাপে উঠে এসেছে, ক্যাম্পাস, জাস্টিস, ভালোবাসা, ভুল মানুষকে ভালোবাসার মতো বিষয়। ‘সত্য ততোটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়’– এমন একটি সংলাপ দিয়ে শুরু হয় ট্রেলারটি। এমন নানান কিছু নিয়ে এগিয়েছে ফ্ল্যাশ ফিকশনটি।

Manual7 Ad Code

এটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা রাকায়েত রাব্বি। তিনি জানান, ‘গ্যাঁড়াকল’–এর গল্প তার আশেপাশের ঘটনা থেকেই নেয়া। গল্পটি খুব অন্যরকম এমন নয়, তবে পরিচিত গল্পকে একটু অন্যরকমভাবে পরিবেশনের চেষ্টা করেছেন তিনি। নির্মাতা বলেন, ‘জীবনে তো কতো রকমের ঘটনা ঘটে। সেসব ঘটনার অনেক কিছুই বলা যায় না,প্রকাশ করা যায় না। কিন্তু এর প্রভাব রয়ে যায় সারা জীবন। এমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে এই গল্পে। শিক্ষা জীবন এবং পরবর্তী সময়ের কথা বলা হয়েছে এখানে। আশা করছি ভালো লাগবে দর্শকদের।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code