দেশে শীত নামার সময় জানালো আবহাওয়া অফিস

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual7 Ad Code

দেশের উত্তরাঞ্চলে আগামী ১০ নভেম্বর থেকেই মিলতে পারে শীতের হাওয়া। মাসের শেষ দিকে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে সারা দেশে—এমনই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২ নভেম্বর) প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, চলতি নভেম্বরে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসব কারণেই নভেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Manual7 Ad Code

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে, এবং দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

Manual2 Ad Code

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সবকিছু স্বাভাবিক থাকলে ১০ নভেম্বর থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে শীত নামবে। এরপর মাসের শেষদিকে সারা দেশে শীত ছড়িয়ে পড়বে, যদিও ডিসেম্বরের আগে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, “নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তরাঞ্চলে শীত নামবে। ডিসেম্বরের প্রথমার্ধে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাতেও শীতের প্রকোপ বাড়বে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও বেশি শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • দেশে শীত নামার সময় জানালো আবহাওয়া অফিস
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code