সিউল-ওয়াশিংটন চুক্তিতে প্রভাবের আশঙ্কা উ. কোরিয়ার

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: মার্কিন প্রশাসনের অনুমোদনে পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ (নিউক্লিয়ার সাবমেরিন) তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া। এতে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়া বলেছে, এই সিদ্ধান্তে ওই অঞ্চলে ‘পারমাণবিক ডোমিনো প্রভাব’ বা নিউক্লিয়ার ডোমিনো ইফেক্ট দেখা দেবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ডোমিনো তত্ত্ব হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের একটি ধারণা। এতে বলা হয়, ডোমিনো সাজানোর পর, একটি ফেলে দিলে যেমন ধাপে ধাপে সবগুলো পড়ে যেতে থাকে, তেমনি কোনও একটি ঘটনার রেশ আঞ্চলিকভাবে অন্যান্য দেশের ওপরও ছড়িয়ে পড়তে পারে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তরফে শুক্রবার যৌথভাবে প্রকাশিত এক নথিতে গত মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠকে হওয়া চুক্তির বিবরণ তুলে ধরে। সেখানে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিষ্ক্রিয় করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক চালিত আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র—যা সিউলের বহুদিনের আকাঙ্ক্ষা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code