ইউক্রেনীয় হামলায় রুশ রিফাইনারি ও তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual6 Ad Code

ইন্টালন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি তেল রিফাইনারি ও নোভোরসিস্ক বন্দরের
একটি তেল টার্মিনালে তারা হামলা চালিয়েছে। মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ইউক্রেন দাবি করেছে, যুদ্ধ চার বছরে গড়াতে থাকায় রাশিয়ার ভেতরে তেল স্থাপনাসহ দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে তাদের আক্রমণ জোরদার করা
হয়েছে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ট্যাঙ্কারে তেল লোড- আনলোডের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বেরিয়েভ সামরিক কারখানায় এক অভিযানে রুশ এ-৬০ নজরদারি বিমানেও আঘাত হানা হয়েছে। এদিকে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর এক
কর্মকর্তা জানান, নোভোরসিস্কের নৌঘাঁটির পিয়ারে নোঙর করে থাকা রাশিয়ার একটি বড় ল্যান্ডিং ভেসেলও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code