চীন-তাইওয়ান পুনর্মিলন সম্ভব নয়

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual1 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: চীনের সঙ্গে তাইওয়ানের পুনর্মিলন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী চো জুং-তাই। চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের এক দাবির জবাবে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাইওয়ান পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৫ নভেম্বর) চো বলেন, রিপাবলিক অব চায়না অর্থাৎ তাইওয়ান—একটি সম্পূর্ণ সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র। আমাদের ২ কোটি ৩০ লাখ মানুষের জন্য গণপ্রজাতন্ত্রী চীনে ফিরে যাওয়া কোনও বিকল্প সমাধান নয়। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক ফোনকলে চীনা প্রেসিডেন্ট
বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নতুন বিশ্বব্যবস্থায় বেইজিংয়ের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাইওয়ান তার গুরুত্বপূর্ণ অংশ। তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত
সরকার চীনের এই বক্তব্যের দৃঢ় বিরোধিতা করতেই ওই মন্তব্য করেন চো। তাইওয়ানের শাসনব্যবস্থায় দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর, আর প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি মূলত প্রেসিডেন্ট সামলে থাকেন। চীন তাইওয়ানের জন্য “এক দেশ, দুই ব্যবস্থা” পদ্ধতির প্রস্তাব দিয়েছে, যা তাইওয়ানের মূলধারার কোনও রাজনৈতিক দলের সমর্থন পায়নি এবং প্রেসিডেন্ট লাই চিং-তেও সেটি প্রত্যাখ্যান করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code