ব্রিটিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual2 Ad Code

লন্ডন অফিস: যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের পরবর্তী উপাচার্য এবং প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ওসামা এস এম খান। তিনি প্রথম কোনও বাংলাদেশি, যিনি এখানে জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনা শেষ করে বিদেশে পাড়ি দিয়ে যুক্তরাজ্য তথা ইউরোপের কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হলেন। প্রফেসর খান বর্তমানে অ্যাস্টন ইউনিভার্সিটির সহ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ ও কঠোর বাছাই প্রক্রিয়ার পর তাকে এই পদের জন্য মনোনীত করা হয়। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের বর্তমান উপাচার্য ড. বেন ক্যালভার্টের স্থলাভিষিক্ত হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল উদ্ভাবন এবং অ্যাকাডেমিক উৎকর্ষ সাধনে নেতৃত্ব দেবেন।

Manual5 Ad Code

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে এর আগে বাংলাদেশিরা সম্মানজনক ‘চ্যান্সেলর’ পদে দায়িত্ব পালন করলেও নির্বাহী প্রধান বা ভাইস চ্যান্সেলর পদে এই প্রথম কোনও বাংলাদেশি নিয়োগ পেলেন। ব্রিটিশ বিশ্ববিদ্যালয় কাঠামোতে ‘চ্যান্সেলর’ এবং ‘ভাইস চ্যান্সেলর’-এর মধ্যে গুণগত পার্থক্য রয়েছে। চ্যান্সেলর পদটি মূলত আলংকারিক বা সম্মানসূচক। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটিতে এবং মানবাধিকার আইনজীবী আইরিন খান স্যালফোর্ড ইউনিভার্সিটিতে চ্যান্সেলর পদে আছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code