ইইউকে অগ্রাহ্য করে মস্কোতে বৈঠক – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:২২, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

ইইউকে অগ্রাহ্য করে মস্কোতে বৈঠক

newsuk
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫
ইইউকে অগ্রাহ্য করে মস্কোতে বৈঠক

Manual2 Ad Code

ইউরোপ ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ নিয়ে রাশিয়ার আলোচনার দিনদুয়েক আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইউরোপে পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অরবান বহুদিন ধরেই ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থানকে চ্যালেঞ্জ করে রুশবিরোধী সংহতি দুর্বল করে আসছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা গেছে, পুতিন অরবানকে বলেছেন, ইউক্রেন পরিস্থিতিতে আপনার ভারসাম্যপূর্ণ অবস্থান আমরা জানি।

Manual2 Ad Code

বুদাপেস্টকে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের স্থল হিসেবে প্রস্তাব দেওয়ার জন্য তিনি অরবানকে ধন্যবাদ জানান। পুতিন দাবি করেন, যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। গত মাসে বুদাপেস্টে এ ধরনের একটি ‘শান্তি সম্মেলন’-এর চিন্তা সামনে এলেও রুশপক্ষ আপসহীন অবস্থান নেওয়ায় তা স্থগিত হয়ে যায়। এপ্রিলের নির্বাচনে অরবানের ফিদেজ পার্টি ১৫ বছরে প্রথমবারের মতো পরাজয়ের ঝুঁকিতে রয়েছে। ট্রাম্প-পুতিন বৈঠক আয়োজন করতে পারলে তার পুনর্নির্বাচন সম্ভাবনা বাড়তে পারে। অরবান সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে মস্কো সফর করেছিলেন। তিনি নিয়মিতভাবে ইইউর রুশ জ্বালানি নিষেধাজ্ঞার প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছেন এবং এই সফরকে স্লোভাকিয়া ও সার্বিয়াসহ হাঙ্গেরির শীতকালীন জ্বালানি সরবরাহ নিশ্চিতের কূটনৈতিক প্রচেষ্টার দ্বিতীয় ধাপ হিসেবে উল্লেখ করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code