আমেরিকা অফিস: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ওপরের ও আশপাশের আকাশসীমাকে ‘সম্পূর্ণভাবে বন্ধ’ হিসেবে বিবেচনা করা উচিত। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে এ বিষয়ে তিনি অতিরিক্ত কোনও তথ্য দেননি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ার প্রেক্ষাপটে এ ঘোষণা এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প বলেছেন, সব এয়ারলাইন, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশে বলছি, ভেনেজুয়েলার ওপর ও আশপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করুন। আমেরিকা অফিস: ভেনেজুয়েলা সরকার বা তাদের যোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরও মন্তব্য করতে রাজি হয়নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।