সিলেটে সংরক্ষিত আসনের সংসদ হিসেবে আলোচনায় নারী নেত্রী ফাহিমা আহাদ কুমকুম

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৭ মাস আগে

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেটে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে একজন যোগ্য, সাহসী ও প্রজ্ঞাবান নারী নেতৃত্ব দেখতে চান সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। সেই প্রত্যাশার কেন্দ্রে করে নাম উঠে এসেছে ফাহিমা আহাদ কুমকুমের। ফাহিমা আহাদ কুমকুম জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সম্পৃক্ত। রাজপথের একজন পরীক্ষিত ও আপসহীন নারী নেতৃত্ব হিসেবে ইতোমধ্যে তিনি আলাদা পরিচিতি তৈরি করেছেন। সময় যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন মহলে তার নাম জোরেশোরে আলোচিত হচ্ছে।

তিনি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তাকে সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য দাবিদার হিসেবে বিবেচনা করছেন অনেকেই। ফাহিমা আহাদ কুমকুম জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এ দীর্ঘ দিন গুরুত্ব সহকারে কাজ করেছেন বলেও জানিয়েছেন।

Manual6 Ad Code

তিনি সিলেট সোসিও ইকনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অসহায় নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। একজন নির্ভীক সমাজসেবী ও সংগঠক হিসেবে সামাজিক অঙ্গনেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। দলের কঠিন সময়ে অনেক পদধারী নেতাকর্মী যখন নীরব ছিলেন, তখন ফাহিমা কুমকুম রাজপথে থেকে জনতার দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন দলের বিভিন্ন নেতাকর্মীরা। দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তাকে যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন তারা।

Manual8 Ad Code

এ বিষয়ে দলীয় নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড এবং নারী উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় ফাহিমা আহাদ কুমকুম সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন। এ বিষয়ে শিগগিরই তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন।

Manual7 Ad Code

ফাহিমা আহাদ কুমকুম নিউজ বাংলা ডট নিউজকে বলেন, দল যদি তাকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেয়, তবে তিনি নারী অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাবেন। তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের সমর্থন ও ভালোবাসাই তার এগিয়ে যাওয়ার মূল শক্তি। এদিকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন, ফাহিমা কুমকুম দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সংরক্ষিত মহিলা আসনে তাকে মনোনয়ন দেওয়া হলে দল উপকৃত হবে বলেও তারা মত প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code