দুর্নীতি মামলার রায়কে ক্যাঙ্গারু আদালতের ফল বললেন ব্রিটিশ এমপি টিউলিপ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৪৪, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

দুর্নীতি মামলার রায়কে ক্যাঙ্গারু আদালতের ফল বললেন ব্রিটিশ এমপি টিউলিপ

newsuk
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
দুর্নীতি মামলার রায়কে ক্যাঙ্গারু আদালতের ফল বললেন ব্রিটিশ এমপি টিউলিপ

Manual1 Ad Code

লন্ডন অফিস: প্লট দুর্নীতির অভিযোগে বাংলাদেশের আদালতের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক। সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এ কথা বলেছেন তিনি। টিউলিপ সিদ্দিক বলেছেন, পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক। তিনি বলেন, এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যেমন অনুমানযোগ্য, তেমনি অযৌক্তিক। আমি আশা করি এই তথাকথিত রায় যে অবজ্ঞা পাওয়ার যোগ্য, তা পাবে। আমার মনোযোগ সবসময় আমার হ্যাম্পস্টেড এবং হাইগেটের ভোটারদের প্রতি। আমি বাংলাদেশের এই নোংরা রাজনীতি দ্বারা মনোযোগ হারাতে চাই না। প্লট দুর্নীতির মামলায় টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের একটি আদালত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি (বোনের মেয়ে) টিউলিপের বিরুদ্ধে তার খালা ও পরিবারের সদস্যদের জন্য সরকারি জমিসংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগের মামলায় এই রায় দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code