

কানাডা ডেস্ক: ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নির্যাতনের তদন্তকারী জাতিসংঘের প্রাক্তন বিশেষ দূত রিচার্ড ফককে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কানাডার কর্তৃপক্ষ। গাজা-সম্পর্কিত একটি ট্রাইব্যুনালে যোগ দিতে কানাডার রাজধানী অটোয়া যাওয়ার সময় গত বৃহস্পতিবার তার সঙ্গে এমন ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ৯৫ বছর বয়সী রিচার্ড ফক অটোয়া থেকে এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেন, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে তার স্ত্রী সহকর্মী আইনবিদ হিলাল এলভারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি বলেন,একজন নিরাপত্তা কর্মী এসে বললেন, আমরা তোমাদের দুজনকেই আটক করেছি, কারণ আমরা উদ্বিগ্ন তোমরা কানাডার জন্য জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি করছো। এটি ছিল আমার জীবনের প্রথম এই ধরণের অভিজ্ঞতা। রিচার্ড এবং এলভার উভয়ই মার্কিন নাগরিক। কানাডিয়ান দায়িত্ব সম্পর্কিত
প্যালেস্টাইন ট্রাইব্যুনালে অংশ নিতে অটোয়া দেওয়ার সময় তাদের এভাবে আটক করা হয়েছিল।