বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার ২০২৯ পর্যন্ত বহাল থাকবে

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রবিবার (০৭ ডিসেম্বর, ২০২৫) রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ তথ্য জানান।

Manual6 Ad Code

সারাহ কুক বলেন, ২০২৯ সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। এটি বাংলাদেশের রপ্তানি খাতের বৈচিত্র্য ও স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আগ্রহী। দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code