নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা ২৮ ডিসেম্বর, সদস্য সংখ্যা লাইফ মেম্বারসহ ১৩১৮

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা আগামী ২৮ ডিসেম্বর। সাধারণ সভা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে। বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী যারা সাধারণ সদস্য তাদের সদস্য পদ থাকে না। যারা লাইফ মেম্বার শুধু তাদের সদস্য পদ থাকে। গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই সদস্য পদ থাকতে হবে। যে কারণে বাংলাদেশ সোসাইটির সাধারণ সদস্য হওয়ার আহ্বান জানায় বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি। যেহেতু শুধু সাধারণ সভায় অংশগ্রহণের জন্য সদস্য পদ নবায়ন সেহেতু অনেকেই সদস্য হতে চান না। তবে যদি ২০ ডলার দিলে সদস্য হন, তাহলে তার ভোটাধিকারও থাকে। ভোটের সময় মানুষের মধ্যে যে আগ্রহ থাকে, সাধারণ সভায় অংশগ্রহণ করার জন্য সেই রকম আগ্রহ থাকে না। আবার নির্বাচনের সময় বৈতরণী পার হওয়ার জন্য অনেকেই নিজের গাইটের অর্থ খরচ করে সদস্য বানান যে কারণে এই সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকেন অনেকে।

Manual4 Ad Code

গত ৩০ নভেম্বর ছিল বাংলাদেশ সোসাইটির সদস্য হওয়ার শেষ সময়। বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে সদস্যপদ গ্রহণ করা হয়। এই সময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সগ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, কার্যকরি সদস্য এ বি সিদ্দিক পাটোয়ারিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সোসাইটির মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৩১৮ জন। নতুন সদস্য হয়েছেন ৩৭৯ জন। আর লাইফ মেম্বার ৯৩৯ জন। লাইন মেম্বার এবং নতুন করে যারা মেম্বার হয়েছেন শুধু তারাই সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা কমিউনিটি সেন্টার তৈরি করার জন্য ১৮৯-১০ হিলসাইড অ্যাভিনিউতে একটি ভবন সাইন করেছেন। এই ভবনের মূল্য ঠিক করা হয়েছে ৪ দশমিক ৯ মিলিয়ন।

ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহ নেওয়াজ সংবাদ সম্মেলনে বলেছিলেন নতুন ভবন ক্রয় করার সময় পুরানো ভবন বিক্রি করা হবে না। বা বিক্রির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। একটি সূত্র বলছে, যে শর্তে বর্তমান কমিটি নতুন ভবন ক্রয়ের জন্য চুক্তি সাইন করেছেন, সেই শর্ত পূরণ করতে হলে প্রচুর অর্থে প্রয়োজন।ইতিমধ্যই বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তাদের কার্যক্রম শুরু করেছেন। গত ৩০ নভেম্বর তারা বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের বৈঠক আহবান করেছিলেন। প্রায় ১৭ জন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মাত্র ৪ জন উপস্থিত ছিলেন। সাধারণ সভায় তারা কী উপস্থাপন করেন, কী সংশোধনী আনেন তা দেখার বিষয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code