সন্ত্রাসী হামলার শিকার সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার সহ-সভাপতি এনাম উদ্দিন ইমাম

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়া প্রবাসী ও সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার সহ-সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের বাসিন্দা জনাব এনাম উদ্দিন ইমাম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি নিজস্ব মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের কাজ করতে গেলে সেখানে অবস্থানরত একদল সন্ত্রাসী তার কাছে অবৈধভাবে চাঁদা দাবি করে।

Manual4 Ad Code

তিনি অন্যায় দাবির কাছে নতি স্বীকার না করলে সন্ত্রাসীরা তার উপর আতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর করে গুরুতরভাবে আহত করা হয় এবং তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একজন প্রবাসী, যিনি দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তার উপর এ ধরনের ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনায় প্রবাসী মহলসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি যে, দ্রুত তদন্তের মাধ্যমে হামলার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একইসাথে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রবাসীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্র ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code