পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বাদ পড়া ৯০ লক্ষ মানুষের ভোটাধিকার এখন অনিশ্চিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ৯০ লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরা সম্ভবত আর ভোট দিতে পারবেন না, যদিও নাম বাদ যাওয়ার পরে আপিল করার সুযোগ রয়েছে।
কিন্তু নির্বাচন শুরু হতে মাত্র দু সপ্তাহ বাকি আছে, তার মধ্যে ট্রাইব্যুনালে আপিল করে ৯০ লক্ষ মানুষের শুনানি শেষ করে রায় বেরনো প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। এদিকে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার সুযোগও আর নেই।বাদ যাওয়া নামের সংখ্যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশ।সামাজিক মাধ্যমগুলোতে বহু মানুষ ও সামাজিক কর্মকর্তারা লিখছেন বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার “কেড়ে নেওয়া হল”, কেউ আবার লিখছেন, “৯১ লাখ মানুষ ভোট দিতে পারবেন না, তাহলে সেই নির্বাচন কীভাবে সুষ্ঠু ও অবাধ হবে”?

Manual3 Ad Code

যেসব মানুষের নাম বাদ পড়েছে, তাদের একটা বড় অংশই মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের হিন্দু বলে মনে করা হচ্ছে, যদিও এ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এখনো বিশ্লেষণ করে উঠতে পারেন নি গবেষকরা।একজনের ঘটনা নিয়ে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে, যিনি প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন ও তার স্ত্রী দীপা সেন। ঘটনাচক্রে ভারতের সংবিধানের অলংকরণ করেছিলেন শিল্পী নন্দলাল বসু।সরকারি কর্মচারি, যাদের অনেকে ভোটের কাজে যুক্ত ছিলেন বা বিভিন্ন দলের প্রার্থীদেরও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা সামনে এসেছে।রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। সোমবার পর্যন্ত সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৭৫ লক্ষে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code