পর্তুগালের লিসবনে প্রথমবারের মতো পাগলা হাওয়ায় মাতাবে জেমস

লেখক: Rumie
প্রকাশ: ২৭ minutes ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় লিসবন। আগামী জুলাই মাসে পর্তুগালের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। এই মেগা ইভেন্টে গান গাইতে আসছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি ‘নগরবাউল’ খ্যাত জেমস।রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় লিসবনের এভিনিউ রোমাস্থ ‘লিটন’স টার্কিশ গ্রিল’-এ একটি বিশেষ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজনে জানানো হয়, আগামী ২৬ জুলাই লিসবনের প্রখ্যাত ভেন্যু ‘Lisboa Ao Vivo’-তে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলার যৌথ উদ্যোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

কনসার্টটি ঘিরে লিসবনে প্রবাসীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ আয়োজনে জেমস তার কালজয়ী সব গান গেয়ে দর্শকদের মাতাবেন।কনসার্টটি সফল করতে এবং বিস্তারিত তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে আয়োজক প্রতিষ্ঠান কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা জানিয়েছে, দর্শকদের জন্য তিন ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ক্লাসিক্যাল টিকিটের মূল্য ২০ ইউরো সীমিত সংখ্যক, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ ইউরো।আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, পর্তুগালে এটিই হতে যাচ্ছে এযাবৎকালের সবচেয়ে বড় ও জমকালো বাংলা কনসার্ট। জেমসের মতো আন্তর্জাতিক মানের শিল্পী পর্তুগালে আসায় কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ আনন্দে মেতে উঠবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পর্তুগালের গণমাধ্যম কর্মী, কমিউনিটি ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক মানুষজন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code