এ লজ্জা রাখি কোথায় ? ইমাম কাজী কাঈয়ুম ::

লেখক: Rumie
প্রকাশ: ২১ ঘন্টা আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:আমেরিকার নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জাকসনহাইটস বলে কথা!___তবে, লজ্জা! লজ্জা! লজ্জা!দিন দিন এই জ‍াকসনহাইটসের পরিবেশ এতোই নোংরা হচ্ছে, যা ভাষায় প্রকাশ করার নয়…॥ তবে তাও ঠিক যে, __কারো রিজিকে যখন আঘাত পড়ে, তখন মুখ ফসকে নয়, ইচ্ছা করেই যা মন চায় তা মুখ দিয়ে বের হতে আর দেরি হয়না॥ __তখন আর ভাবার বা দেখার সময় থাকেনা যে, আমি কি বলছি? আমার বয়স কতো? আমি যে লেবাস পরেছি বা আমার যে সূরত রয়েছে, তাতে কি এসব বলা আমার জন্য সাজে? আবার যাকে বলা হচ্ছে, তারও কি ভাবার সময় নেই যে, কেনো আমাকে এসব বলছে? আমার কি ব্যবহার এতোই খারাপ ছিল যে, আমিও কোন সূরতে কি বলছি…?
বলা বাহুল্য যে, দু’জনই বাংলাদেশী॥ দু’জনই মুসলমান॥ দু’জনেরই আছে মুসলিম ধর্মীয় পরিপাটির লেবাস॥
মন মালিন‍্য লাগতেই পারে, ___তাই বলে পুলিশ ডেকে এভাবে একটি ব‍্যবসার ১২টা বাজিয়ে দেয়া কি ঠিক ছিল?
আমরা দু:খিত! আমরা লজ্জিত! আমরা হতাশ ও হতভম্ব॥আর এক সপ্তাহ পরেই ঠিক এই জায়গায় বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ডে পেরেড’॥ঠিক এই জায়গার খুঁটির উপরে স্থানীয় কাউন্সিলম‍্যান ৭৩ স্ট্রিট সড়কটির নাম বাংলাদেশ স্ট্রিট নামে নামান্বিত করে দিয়েছেন॥ __কিন্তু আফসোস! পেরেড হবে, সড়কের নাম বাংলাদেশ 🇧🇩 হবে, কিন্তু আমরা হলাম না আদর্শের সেই বাংলাদেশী…?

Manual3 Ad Code

লেখক : ইমাম ও কাজী, জ‍্যাকসন হাইটস, নিউইয়রক ॥

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code