ওয়াশিংটন আলোচনা অব্যাহত রাখতে চায় : ইরান

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে তিনি আবারও বার্তা পেয়েছেন যে ওয়াশিংটন আলোচনা অব্যাহত রাখতে চায় এবং এই প্রক্রিয়ায় চীনের সহায়তাও গ্রহণে তারা প্রস্তুত।ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আবারও মার্কিনিদের কাছ থেকে বার্তা পেয়েছি যে তারা আলোচনা এবং পারস্পরিক যোগাযোগ চালিয়ে যেতে চায়।’নয়াদিল্লি থেকে এএফপি জানায়, আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দাবি করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং ইরানের যুদ্ধের সময় সামরিক সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘আমরা যেকোনো দেশের সহায়তাকে স্বাগত জানাই, বিশেষ করে চীনকে।’আরাকচি আরও বলেন, চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই চীন যদি কূটনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করতে পারে, সেটি ইসলামি প্রজাতন্ত্র ইরান স্বাগত জানাবে।চীন বলেছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত বন্ধে তারা শুরু থেকেই কাজ করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংঘাত অব্যাহত থাকার কোনো যৌক্তিকতা নেই এবং দ্রুত সমাধান খোঁজা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থেও জরুরি।এদিকে আরাকচি জানান, পাকিস্তান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় ভূমিকা পালন করছে, তবে প্রথম দফা আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।তিনি বলেন, ‘মধ্যস্থতার প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ হয়নি, তবে এটি মূলত যুক্তরাষ্ট্রের আচরণ এবং দুই পক্ষের মধ্যে বিদ্যমান অবিশ্বাসের কারণে এখন কঠিন পর্যায়ে রয়েছে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code