তেহরান হয় চুক্তি করবে, নাহয় ভয়াবহ পরিণতি, ট্রাম্পের হুঁশিয়ারি

লেখক: Rumie
প্রকাশ: ২৪ minutes ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৪ মে) ফক্স নিউজের দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তেহরান হয় চুক্তি করবে, নাহয় ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করবে।ট্রাম্প বলেন, ‘আমি আর খুব বেশি ধৈর্য ধরছি না। তারা চুক্তি করতে পারে, না হলে ধ্বংস হয়ে যাবে।’ তিনি দাবি করেন, যে কোনো বিবেকবান দেশ আলোচনায় বসতে চাইবে, তবে ইরান হয়তো ভিন্ন পথে যাচ্ছে। ইসরায়েলেভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট শুক্রবার এ তথ্য প্রকাশ করে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন বা উন্নয়ন করতে দেবে না, কারণ “তারা এটি ব্যবহার করবে”। ইরানের ইতিমধ্যে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও তিনি মন্তব্য করেন, সেটি ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকার চেয়ে যুক্তরাষ্ট্রের হাতে থাকাই ভালো।

Manual6 Ad Code

তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতির পরও ইরান সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র তাদের সব কার্যক্রম পর্যবেক্ষণ করছে। ট্রাম্প বলেন, “তারা যা-ই করছে, আমরা সব জানি। আমরা একদিনেই সব শেষ করে দিতে পারি।”এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউস জানায়, দুই নেতা একমত হয়েছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। একই সঙ্গে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।ট্রাম্প বলেন, বৈঠকে চীন জানিয়েছে তারা ইরানকে কোনো সামরিক সহায়তা দেবে না এবং যুক্তরাষ্ট্র থেকে আরও তেল কেনার আগ্রহও প্রকাশ করেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code