নিউইয়র্কে জ্যাকসন হাইটসে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের খাদ্য, মাস্ক বিতরণ ৭ই নভেম্ব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের কার্যকরি পরিষদের মাসিক সভা সোমবার ১৯ শে অক্টোবর দুপুরে টিক্কা ইন্ডিয়ান গ্রিল ১১৯-৩০ মেট্রোপলিটন এভিনিউ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক (সাঈদ)। সভায় করোনা আক্রান্ত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধাসহ সকল শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে শাহ শহীদুল হক বলেন, আজ এক দিকে করোনা মহামারী, অন্যদিকে ধর্ষণ, খুন দিনের পর দিন বেড়েই চলছে। মানবতা আজ ভুলন্ঠিত। তবুও আশাবাদী আগামী দিনের সুন্দর রক্তিম আকাশের জন্য। আজকে বিশ্বের অনেক জায়গায় নারীগণ স্থান করে নিয়েছে অথচ নারী ধর্ষনের বেড়ো মিটার উর্ধ্বগতিতে। আমরা মানবাধিকার সভার আগে চাই, আমরা আর নারী ধর্ষণ, শিশু ধর্ষণ শুনতে চাই না, যা কঠোর আইনের প্রয়োগের মাধ্যমে সম্ভব। দুঃখের সহিত বলতে চাই যুক্তরাষ্ট্রে বিগত ৪ মাসে ৪১টি খুন হয়েছে, দিন দিন হেইট ক্রাইম বেড়েই চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি হুমকির সম্মুখীন, এ অবস্থা চলতে থাকলে ইমিগ্রেন্ট সমাজ আমেরিকা ছেড়ে পালাতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।

Manual7 Ad Code

তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কেননা তিনি ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড ঘোষণা করেছেন। সভাপতি সকল উপস্থিত সদস্যবর্গকে করোনা কালীন সময়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর জন্য আহন জানান। তিনি আরো বলেন আমরা আমাদের মানবিক কর্মকান্ড অব্যাহত রাখবো। সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১০ই ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডে পালন করা। ৩১ শে ডিসেম্বরের মধ্যে ‘মানবতা’ নামক একখানা স্মরণিকা প্রকাশ করা। ৭ই নভেম্বর জ্যাকসন হাইটসে খাদ্য, মাস্ক ইত্যাদি বিতরণ করা।
বিকালে জ্যামাইকায় মানুষের মধ্যে একশত বাক্স খাদ্য বিতরণ করা হয় যা কাউন্সিল ওমেন আদরিয়ানা এ্যাডাম এর অফিস থেকে অনুদান দেয়া হয়েছিল। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক সকলকে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য সম্মত বিধি মেনে চলার জন্য আহব্বান করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code